নিউজটি শেয়ার করুন

মহসিন কলেজের কর্মচারিদের হাতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের উপহার

সিপ্লাস ডেস্ক: চলমান লকডাউন এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি’র পক্ষ থেকে মহসিন কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারিদের মাঝে ইফতার ও উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা।

বৃহস্পতিবার(২৯এপ্রিল) দুপুরে  সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের কর্মচারিদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে এই উপহার সামগ্রী বিতরণ করেন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীন মামুন এবং আনোয়ার পলাশ।

উপহার সামগ্রী বিতরণের সময় মায়মুন উদ্দীন মামুন বলেন, বৈশ্বিক মহামারি করোনায় চলমান লকডাউনে পবিত্র রমজান মাসে মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি মহোদয়ের পক্ষ থেকে মহসিন কলেজ ছাত্রলীগের উদ্যোগে রমজান মাসব্যাপী শিক্ষার্থী, কর্মচারি এবং অসহায়- ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের মাঝে প্রতিদিন ইফতার সামগ্রী তুলে দেওয়া হচ্ছে।

আনোয়ার পলাশ বলেন, মহসিন কলেজ ছাত্রলীগের রমজান মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ কলেজের কর্মচারিদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। রমজান মাসব্যাপী আমাদের ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

উপহার সামগ্রী বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা হারুন-অর-রশীদ হৃদয়, তাফহীমুল ইসলাম সোহেল, সিমলা তন্বী, নাজীম উদ্দিন, আরিফুল ইসলাম, তাওহীদুল হক কয়ছার, লায়লা সিকদার লিপি, জাহানা আক্তার, খুরশিদ বিন সুহাত, সাখাওয়াত রাব্বি, সরোয়ার মির্জা, ইশমাম আহমেদ চৌধুরী, নুরুদ্দীন ফয়সাল, আকিফুল ইসলাম, রাকিব বিন আব্দুর, যুবরাজ দাশ, ইশরাক মাহমুদ, সোহেল তানভীর, খান সামাদ, নুরুল আলম, সরোয়ার জামান, আরিফুল ইসলাম প্রমুখ।