নিউজটি শেয়ার করুন

মহাকাশে এবার ছবির শুটিং!

সিপ্লাস ডেস্ক: দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে এবং ছবিতে বৈচিত্র্য আনতে এবার শুটিং হবে মহাকাশে।

তবে কোনো চিরাচরিত শুটিং সেট নয়, এবার পর্নো ছবির শুটিং করতে তারা যাচ্ছে মহাকাশে! খবর ডেইলি স্টারের।

আর এর জন্য ইলন মাস্কের স্পেসএক্স রকেটের সাহায্য নেওয়া হবে বলে জানা গেছে।

পর্নো ছবিকে নতুন উচ্চতায় নিয়ে যেতেই এ পদক্ষেপ তাদের। আর সে কারণেই শুটিংয়ের জন্য মহাকাশকে বেছে নিয়েছে তারা।

লেক্সি লুনা নামে এক অভিনেত্রীকে এই ‘মিশন’-এর জন্য নাকি ইতোমধ্যে বেছেও নেওয়া হয়েছে। লেক্সির জন্য ইতোমধ্যে তারা টিকিটের তোড়জোড় শুরু করে দিয়েছে।

একজন পর্নো অভিনেতার পাশাপাশি ওই সংস্থার অ্যাম্বাসাডরও লেক্সি। সংস্থাটি জানিয়েছে, মহাকাশে যাওয়ার অনেক দিনের শখ ছিল লেক্সির। তাই এ সুযোগে তারা ‘রথ দেখা কলা বেচা’র কাজটিও সেরে নিতে চাইছেন।

লেক্সিরও স্বপ্ন পূর্ণ হবে আর তাকে দিয়ে সেখানে পর্নো ছবিও শুট করানো হবে, যা পর্নো দুনিয়ায় একটি নতুনমাত্রা যোগ করবে বলে দাবি সংস্থার।

সংস্থার সিইও রব কেমিনোফি সংবাদমাধ্যমকে বলেন, সাধারণ মানুষের কাছে যখন মহাকাশে যাওয়ার বিকল্প রাস্তা তৈরি হয়েছে। আমরাও চাই মহাকাশে যেতে। এর জন্য আমরা লেক্সি লুনাকে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here