মিরসরাই প্রতিনিধি :বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ বিএনসিসি প্লাটুনের শুভ উদ্বোধন হয়েছে।
রবিবার (১০ অক্টোবর) বেলা ১২টা উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেজর মোঃ শরীফুজ্জামান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া,উপজেলা যুবলীগ সভাপতি মাইনুর ইসলাম রানা, সম্পাদক ইব্রাহিম ভূইয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বিএনসিসি’র একদল চৌকষ ক্যাডেটদের দেয়া গার্ড অফ অনারের পর প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিএনসিসি’র পতাকা উত্তোলন ও বিএনসিসি অফিসে ফিতা কেটে প্লাটুনের উদ্বোধন করেন। সবশেষে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।








