সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ কর্মী মো:রাফসান ইরফান(২৩) মৃত্যু হয়েছে। তিনি বাটালী রোড বিশিষ্ট ব্যবসায়ী শহীদের ছেলে বলে জানা গেছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে । তবে একটি সূত্র বলেছে, সে স্ট্রোকে মারা যান। অন্য একটি সূত্র বলেছে , তার মৃত্যু রহস্যজনক ।
নিহত ইরফান এনায়েত বাজার ছাত্রলীগ নেতা।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক সহ-সম্পাদক, উপ-কমিটি কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং সিডিএ’র সদস্য এম আর আজিম।

