নিউজটি শেয়ার করুন

মহানবীর (সা.)-কে অবমাননার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় প্রজন্ম শিলকের বিক্ষোভ

 রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ  ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে চট্টগ্রামে রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে শুক্রবার (৬ নভেম্বর) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

এসব মিছিল থেকে ফ্রান্সের পণ্য বর্জনসহ বিশ্ব মুসলিম উন্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার শিলক ইউনিয়নের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম শিলক এর আয়োজনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শিলকের সর্বস্তরের কয়েক শতাধিক জনসাধারণের অংশগ্রহণে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিলক বাজারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রজন্ম শিলকের প্রতিষ্ঠাতা এডমিন রবিউল মোস্তফার পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ পাড়া একতা সংঘ সভাপতি রবিন রাজা চৌধুরী, নটুয়ারটিলা যুব ঐক্য পরিষদ সভাপতি ডা. সাইফুন নূর, পাখিয়ার টিলা মুহিউসসুন্নাহ মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান, ডা. সৈয়দ হোসাইন, সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ শিলক ইউনিয়ন সভাপতি মো পারভেজ হোসেন। উপস্থিত ছিলেন প্রজন্ম শিলক সদস্য সেলিম উল্লাহ, মো. বোরহান, মো. সাহিল, মো. সায়ন, মো. রাহাত, মো. শামস, মো. তানজিল জিসান, আরিফুল ইসলাম, জামাল উদ্দিন, আসিফ জোভান, দিলশাত আলম, আশিক মুফিজুর রহমান, মাসুদ রানা প্রমুখ।

শেষে বিক্ষুব্ধ জনতা ইমানুয়াল ম্যাক্রুর ছবি পুড়িয়ে প্রতিবাদ করেন। এদিন সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নে উইনার তরুণ সমাজের ব্যানারে একই দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।