মহানবী সা: কে ভালবাসার নামই হচ্ছে ঈমান। আর ঈমান আকীদা ঠিক রাখতে হলে খোলাফায়ে রাশেদীন, সাহাবায়ে কেরাম ও আউলিয়া কেরামদের পদাংক অনুসরন করতেই হবে। তাতেই দোজাহানের শান্তি ও কামিয়াবী মিলবে বলে মন্তব্য করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ, মোচ্চা্ফ্ফা শাখা আয়োজিত মাহফিলের বক্তারা।গাউছিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর শিল্পনগরী মোচ্ছাফ্ফা শিল্পনগরী শাখার উদ্যোগে ইসলামের প্রথম খলীফা ও খলীফাতুল রাসুল (সা:) হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) ও রাহনুমায়ে শরীয়ত ও তরীকত হাফেজ মোহাম্মদ তৈয়ব শাহ(রহঃ) এর বার্ষিক ফাতেহা উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল ৭নং সানাইয়ার, ২নং গলির জামাল মোহাম্মদ গ্যারেজে অনুষ্ঠিত হয়। শুুক্রবার সংগঠনের সভাপতি আলী মোহাম্মদ জামালের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক মোহাম্মদ আবু তাহের। এতে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব জানে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গাউচিয়া কমিটির সাধারন সম্পাদক মোহা্মদ আলী, সাংবাদিক এম আবদূল মান্নান, মাওলানা নুরুল ইসলাম আনচারী, আবুধাবী গাউচিয়া কমিটির মোহাম্মদ শওকত আলী, মোহাম্মদ পারভেছ প্রমুখ। অনুষ্টানে বক্তব্য রাখেন ও মিলাদ মাহফিল পরিচালণা করেন মাওলানা মোহাম্মদ লোকমান ও মাওলানা মোহাম্মদ আবদুল মোবিন। অনুস্টানে মিলাদ কিয়াম শেষে মোনাজাত করা হয়। মোনাজাতে সদ্যপ্রয়াত গাউচিয়া কমিটির কেবিনেট সদস্য নুরুল আবচারের আত্মার মাগফেরাতসহ দেশ জাতি ও প্রবাসী এবং মুসলিম উম্মার জন্য দোয়া করা হয। পরিশেষে উপস্হিত বিপুল সংখ্যক গাউছিয়া কমিটির বিভিন্ন সংগঠনের কর্মী ও প্রবাসীদের মাঝে তবরুক বিতরন করা হয়।
চাটগাঁইয়ারা দেশে দেশে ‘মহানবী সা: কে ভালবাসার নামই হচ্ছে ঈমান’








