সিপ্লাস প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসের ওষুধ কুড়ানোর হিড়িক পড়েছে। এক প্রকার গাছের বীজ বা ফল ভিজিয়ে পানি পান করলে করোনামুক্ত হওয়া যায় এই বলে গুজব ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায়।
গত কয়েকদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মাঠে-ময়দানে, রাস্তা, উঠান, ঘর-বাড়ির ছাদে ও আঙ্গিনায় এই বীজ বা ফল পাওয়া যাচ্ছে। আর তা নিয়ে করোনার ওষুধ পাওয়ার গুজবে রীতিমতো লঙ্কাকাণ্ড দেখা দিয়েছে। করোনাভাইরাস থেকে মুক্তি পেতে কেউ কেউ তা চিবিয়ে খাচ্ছে। ভিজিয়ে পানিও পান করছে।
চট্টগ্রামের রাউজান, হাটহাজারী, বোয়ালখালী, পটিয়া, রাঙ্গুনিয়া, লোহাগাড়া, সীতাকুণ্ড, মিরসরাইসহ বিভিন্ন এলাকায় খবর নিয়ে এ তথ্য জানা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এসব গুজব ছাড়া কিছুই না। এমন বীজ বা ফল খেয়ে করোনামুক্তির চেষ্টা নিছক পাগলামি। উল্টো অসুস্থ হয়ে যেতে পারেন।
সরেজমিনে তদন্ত এবং বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে সিপ্লাসে এ ব্যাপারে আজই পরবর্তী প্রতিবেদন প্রকাশ করা হবে। প্রচার করা হবে ভিডিও প্রতিবেদনও।








