-
-

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে ঈদের দিনে বসনিয়ার একটি পরিবারে এসেছে মেহমান, আছে উপহারও।
-

মাসব্যাপী রোজা শেষে এসেছে খুশির ঈদ; যুক্তরাজ্যের ম্যানচেস্টারের রাশুম শহরে ঘাড়ে ঢোল ঝুলিয়ে আনন্দে মেতেছেন একজন।
-

মহামারী? তাতে কি? ঈদের দিন বলে কথা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির কোনি আইল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে চলছে বেড়ানো।
-

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে গাইডিং লাইট ইসলামিক সেন্টারে ঈদের নামাজ পড়েছে এই ফিলিস্তিনি পরিবারগুলো। নামাজ শেষে মাঠে বসে চলছে আড্ডা।
-

ঈদের সকালে কেনিয়ার এই মা-মেয়ের লোহিত বরণ সাজ। নাইরোবির জামিয়া মসজিদে ঈদের নামাজ পড়তে এসেছিলেন ওই নারী।
-
-

যুক্তরাষ্ট্রে ইউ ইয়র্ক সিটির ব্রুকলিন বারায় ঈদের নামাজের অপেক্ষা।
-

ঈদের নামাজ শেষে সোমালিয়ার মোগাদিসুর দারাস সালাম গার্ডেনে এক কিশোর, হাতে তার খেলনা বন্দুক।
-

কেনিয়ার নাইরোবির নূর মসজিদে ঈদের নামাজ পড়েছেন এই তরুণী; নামাজ শেষে মেহেদী রাঙা হাত দেখিয়ে তুলে নিলেন সেলফি।
-

এক সেলফিতে পুরো পরিবার। ঈদের নামাজ শেষে রিয়াদের কিং আব্দুলাজিজ মসজিদের পাশে এভাবেই উদযাপনে দেখা গৌ সৌদি পরিবারটিকে।
-

আগ্নেয় পাহাড় মাউন্ট কেরিনসির কাছেই গুনুগ লাবু ময়দান, সেখানে ঈদের জামাতে ইন্দোনেশীয় নারীরা।
-

মিশরের কায়রোর আল সুলতান হাসান মসজিদের পাশে ঈদের দিন দোলনায় চড়ে এক শিশুর উচ্ছ্বাস।
: রয়টার্স








