Site icon CPLUSBD.COM

মহামারী শুরু থেকে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ইরানে

সিপ্লাস ডেস্কঃ ইরানে ফেব্রুয়ারিতে মহামারী শুরু হওয়ার পর থেকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করেছে।

 

বিবিসি তথ্যসূত্রে জানা যায়, সংক্রমণ বেশি হওয়ায় ইরানের ৩১টি প্রদেশের ৯টিকে রেড জোন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। রাজধানী তেহরানসহ আরও দশটি প্রদেশ ইয়েলো জোন হিসেবে চিহ্নিত।

তেহরানে ভাইরাস মোকাবেলায় গঠিত টাস্ক ফোর্সের প্রধান আলিরেজা জালি বলেছেন,তেহরানের পরিস্থিতি খুব নাজুক। গত ১০ দিন ধরে তেহরানে সংক্রমণ, মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দ্রুত বেড়েছে।