রাউজান প্রতিনিধি: রাউজান উপজেলার শতবর্ষোত্তীর্ণ প্রাচীন বিদ্যাপীঠ মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রাখাল চন্দ্র দে আর(৭৫) নেই।
রবিবার(১৪ জুন) বেলা সাড়ে ১২ টায় বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ (রবিবার) বিকাল পাঁচটায় নিজ বাড়িতে শেষকৃত্য অনুষ্ঠান শেষে স্থানীয় শ্মশানে তার মৃতদেহ দাহ করা হবে। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন একই বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া।
শিক্ষক রাখাল চন্দ্র দে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দাশ পাড়া গ্রামের মৃত তার চরণ দে’র পুত্র। তিনি মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পরে সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০০৮ সালে চাকরির মেয়াদ শেষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালনরত অবস্থায় তিনি অবসরে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এই গুণী শিক্ষকের পরলোকগমনে শোক প্রকাশ করেন মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক মন্ডলী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ সহ নানান সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

