নিউজটি শেয়ার করুন

মহিউদ্দিন পরিবারে বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে

মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিণী, নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনকে অপমানিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এম.ই.এস কলেজ ছাত্রলীগ/ছাত্র সংসদের নেতারা।

রবিবার রাতে নগরীর জিইসি মোড়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও ওমর গণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ভি.পি মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী নির্দেশে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি গোলপাড়ার মোড় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জিইসি মোড়ে বাংলাদেশ ছাত্রলীগে সাবেক কার্যকরী সদস্য রাজেশ বড়ুয়ার সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সৌমেন বড়ুয়ার সঞ্চালনায় সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ছিলেন বীর চট্টলার মাটিও মানুষের অকৃত্রিম বন্ধু, তিনি বঙ্গবন্ধু হত্যার পরে সর্বপ্রথম প্রতিবাদ করেছিলেন৷ বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ে তিনি জীবনবাজি রেখে লড়েছেন৷ কখনো অপশক্তির কাছে মাথা নত করেননি৷ তার পাশে থেকে সবসময়ই আন্দোলন সংগ্রামে তাকে হস জুগিয়েছেন তাঁর সহধর্মিণী মিসেম হাসিনা মহিউদ্দিন৷ যার ফলস্বরূপ তিনি আজ চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী৷ কিন্তু আজ বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধি সভায় আমরা দেখলাম নগর আওয়ামী লীগের সভাপতির আমন্ত্রণে মিসেস হাসিনা মহিউদ্দিন মঞ্চে বসলেও তাকে সম্পূর্ণ উদ্দেশ্য মূলক ভাবে মঞ্চ থেকে নামিয়ে দিয়ে অপমান করা হয়েছে৷

বক্তারা আরও বলেন, যারা বীর মহিউদ্দিন পরিবারের বিরুদ্ধে চক্রান্ত করছেন তাদের আমরা বলে দিতে চাই, চট্টল বীর এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী আমাদের শিখিয়ে গেছেন কিভাবে অপশক্তিদের রাজপথে মোকাবেলা করতে হয়৷ বক্তারা প্রয়োজনে ছাত্র-যুব-জনতাকে নিয়ে ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলনে মাধ্যমে এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব দেওয়া হবে বলে হুশিয়ারী দেন।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন নগর যুবলীগ নেতা আরিফুল ইসলাম মাসুম, রেজাউল করিম মামুম, মোঃ রেজাউল করিম রিটন, মোঃ আব্দুর রাকিব, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যকরী সদস্য মোশরাফুল হক পাবেল, ওমর গণি এম.ই.এস কলেজ ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম প্রমি, মোঃ রিয়াদ, মোঃ নাঈম, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মানিক, এম.ই.এস কলেজ ছাত্রলীগ নেতা মোমিনুল হক সুমন, মোঃ মুনির, মোঃ রহমান, মোঃ মহসিন আরাফাত প্রমূখ৷