নিউজটি শেয়ার করুন

মহিলা দল নেত্রী মনোয়ারা বেগম মনির বহিস্কারাদেশ প্রত্যাহার

চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী মনোয়ারা বেগম মনির বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত আদেশে এ বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।

এতে উল্লেখ করা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। মহাসচিব বরাবর আবেদনের প্রেক্ষিতে বহিস্কারাদেশ প্রত্যাহার পূর্বক স্বপদে বহাল রাখা হলো।

উল্লেখ্য, বহিস্কারের মনোয়ারা বেগম মনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহানগরের সভাপতির দায়িত্বে ছিলেন।