নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র,গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর বলেন, রবিবার গভীর রাতে উপজেলার হোয়ানক পুইছড়া পাহাড়ি এলাকায় একদল অস্ত্রধারী ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে উক্ত স্থানে অভিযান চালায়।

এসময় অন্যরা পালিয়ে গেলেও স্থানীয় আবুল কালামের পুত্র সৈয়দ মিয়াকে আটক করে পুলিশ।

তার দেহ তল্লাশী করে একটি দেশীয় তৈরী এলজি, দুইটি কালো রংয়ের কার্তুজ, একটি কালো ও লাল রংয়ের গুলি রাখার ব্যাগ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী একজন অস্ত্রধারী সন্ত্রাসী। উক্ত আসামীর বিরুদ্ধে থানায় একাধিক মামলা গ্রেফতারী পরোয়ানা রহিয়াছে। তাহাদের ভয়ে এলাকার নিরীহ লোকজন প্রতিবাদ করার সাহস পায় না। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা করা হয়েছে।