কক্সবাজারের মহেশখালীতে পুলিশের অভিযানে একাধিক মামলার পলাতক আসামী দূর্ধর্ষ সন্ত্রাসী মকসুদ (৪০) কে ১টি দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড কার্তুজ ২০ পিছ ইয়াবা সহ গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত দূর্ধর্ষ সন্ত্রাসী মকসুদ (৪০) মহেশখালী পৌরসভাস্থ ০৮ নং ওয়ার্ডের মাঝের পাড়া এলাকার মৃত সোলতানের পুত্র। মহেশখালী থানার এসআই মোঃ শাহজাহান ও এএসআই রিকন চাকমা জানান, ৪ অক্টোবর রাত ২টায় উপজেলার ছোট মহেশখালী ঠাকুরতলা আদিনাথ জেটি এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামী মকছুদ (৪০) কে গ্রেফতার করা হয়।
এ সময় আসামীর হাতে থাকা একটি প্লাষ্টিকের বস্তা হতে ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক,২টি তাজা কার্তুজ ও ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক মকসুছ দীর্ঘদিন ধরে মাদক বিক্রি, চুরি, ছিনতাই, দস্যুতা ও ডাকাতি করে বলে পুলিশের কাছে স্বীকার করে।
মহেশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।








