Site icon CPLUSBD.COM

মহেশখালীতে অস্ত্র ঠেকিয়ে ৬ম শ্রেণীর ছাত্রী অপহ্নত, স্থানিয়দের মাঝে আতঙ্ক

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ির গোদার পাড়া গ্রামের নুরুল আলমের মেয়ে নুরানী হাসনাত আরিফা (১২) নামে ৬ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে অস্ত্র ঠেকিয়ে অপহরণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টার সময় নোনাছড়ি পশ্চিম পাড়া গ্রামে। অপহ্নতের শিকার ছাত্রী স্থানিয় মঈনুল ইসলাম মাদ্রাসার ৬ম শ্রেণীতে অধ্যায়নরত ছিল। এঘটনার পর এলাকাবাসির মাঝে আতঙ্ক বিরাজ করছে।
জানাগেছে, ঘটনার দিন শিক্ষার্থী দাদার বাড়ী থেকে গোদার পাড়া গ্রামে বাবার বাড়ীর ফেরার পথে অপহরণের শিকার হয় বলে জানান মেয়ের পিতা নুরুল আলম।
তিনি আরও জানান, একই এলাকার আরাফাত নামে এক যুবক তার মেয়েকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়।
জানাগেছে, গরীব অসহায় পরিবারের শিক্ষার্থী ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও স্থানিয় প্রভাবশালীরা মহল ঘটনাটি দামাচাপা দেওয়ায় এখনো উদ্ধার করা সম্ভাব হয়নি। তবে একটি সূত্র বলছে প্রেম জনিত ঘটনার মত কিছু ঘটছে এমনও আশঙ্কা করা হচ্ছে। তবে অপহরণের দাবি তুলছেন মেয়েটির পরিবার।
এ ব্যাপারে অভিযোক্ত বখাটের পরিবারের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে তারা কোন মন্তব্য করতে রাজি হয়নি। এব্যাপারে অপহরণের শিকার হওয়া শিক্ষার্থীর পিতা নুরুল আলম বাদি হয়ে গত ২৩ সেপ্টেস্বর এবিষয়ে প্রতিকার চেয়ে স্থানিয় আরাফাত নামে এক যুবকসহ কয়েকজনকে অভিযোক্ত করে মহেশখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
মহেশখালী থানায় এস আই লোকমান হাকিম বলেন, অপহরণের অভিযোগ এনে একটি অভিযোগ করেছে ভোক্তভোগি পরিবার।