মহেশখালী প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমণের কারণে জীবিকা হারানো মাতামুহুরী সাংগঠনিক উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নের শ্রমজীবি অচ্ছ্বল কর্মহীন ও মধ্যবিত্ত পরিবারের পাশে দাড়িঁয়েছেন বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মোহাম্মদ আলী চৌধুরী।
পর্যায় ক্রমে চারদাপে প্রতিবারের মত শনিবার ২৫ এপ্রিল গভীর রাতে নিজের বাসভবন থেকে ত্রাণ প্যাকেট জাত করে উপজেলার বদরখালী ইউনিয়নের ৩,৭,৮ ও ৯ নং পর্যন্ত মোট চারটি ওয়ার্ডের কর্মহীন দিনমুজুর, শ্রমজীবি মধ্যবিত্ত সর্বসাধারণের হাতে নিজের সন্তান ও আত্মীয় স্বজনদের মাধ্যমে রাতে আঁধারে গোপনে মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সহায়তা তুলে দিলে ও তুলে দেওয়ার সময় মানুষ লজ্জাবোধ করবে বলে ছবি তোলার নিষেধ থাকায় কোন ফটোসেশন হয়নি ।
মোহাম্মদ আলী চৌধুরী ব্যক্তিগত তহবিলের অর্থায়নে তিনি ইউনিয়নের প্রায় ১২০০ জীবিকা হারানো পরিবারের মাঝে খাদ্য সহায়তা এবং মাহে রমজান উপলক্ষে বিভিন্ন সামগ্রী বিতরণ করেছেন।
জানাগেছে, করোনা সংক্রমণের শুরুতে সারাদেশের মতো বদরখালী ইউনিয়নের বেশিরভাগ শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বিশেষ করে দিনমজুর, শ্রমজীবী ও হতদরিদ্র থেকে শুরু করে মধ্যবিত্ত মানুষ গুলো চরম অভাব অনটনে রয়েছে। প্রান্তিক জনপদের এই মানুষ গুলোর দৈন্যদশা দেখে আমি ব্যক্তিগত তহবিলের উদ্যোগে সাধ্য মতো সহযোগিতা দিতে চেষ্ঠা করেছি- বলে মুঠোফোনে জানতে চাইলে মোহাম্মদ আলী উপরোক্ত কথা বলেন।
তিনি আরোও বলেন, বদরখালী ইউনিয়নের সর্বসাধারণের এই দুর্যোগ দুর্দিনে আমি পাশে থাকার চেষ্ঠা করেছি। সেইজন্য ক্ষুদ্র প্রয়াস হিসেবে আমার ব্যক্তিগত তহবিলের অর্থায়নে ইউনিয়নের ৪টি ওয়ার্ডের প্রায় ১২০০ জীবিকা হারানো পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দিয়েছি।








