Site icon CPLUSBD.COM

মহেশখালীতে ইয়াবাসহ আটক-৩

কক্সবাজারের মহেশখালী থানা পুলিশের সাড়াশি অভিযানে ইয়াবাসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার কুতুবজোম ইউনিয়নের কালা মিয়া বাজার দৈলারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার এসআই নুরুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায় নুরুল বশর এর বাড়ীতে।

পুলিশের অভিযান টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও পুলিশের জালে আটকা পড়ে স্থানীয় নুরুল বশর,নবী হোসেন ও শাহাবুদ্দিন।

এসময় তাদের কাছ থেকে ১২পিছ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরি,ডাকাতি,হানাহানি ও মাদকদ্রব্য বিকিনিকির অহরহর অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।