কক্সবাজারের মহেশখালীতে ইয়াবাসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মহেশখালী কালারমারছড়া পুলিশ ফাঁড়ির আইসি এসআই খোকন চন্দ্র দাশ এর নেতৃত্বে পুলিশের একটি ইউনিট বৃহষ্পতিবার(১৭ অক্টোবর ) গোরকঘাটা বদরখালী সড়কে অভিযান চালিয়ে ১ টি সিএনজি গাড়ী থেকে মোঃ মনির উদ্দিন(২৬),পিতা-মৃত ফিরোজ আহমদ, সাং-নতুনঘোনাপাড়া, বদরখালী, মোঃ জাহেদ (১৯), পিতা-হাসু মিয়া,সাং-উত্তর নলবিলা, কালারমারছড়া,শাওন বড়ুয়া (২০), পিতা-তপন বড়ুয়া,সাং-উত্তর নলবিলা, বড়ুয়া পাড়া, কালারমারছড়া দের কে ২০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে।
এসময় একটি সিএনজি গাড়ীও জব্দ করে।
আটকের সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, বেশ কিছুদিন ধরে গ্রেপ্তারকৃতরা এলাকায় ইয়াবার বিকিকিনি করছিল। এ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাদের কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

