মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে ডব্লিউএফপির খাদ্য সহায়তায় উপকারভোগী পরিবারের কাছে খাদ্য কর্মসূচির চাউল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২য় দিনের মতো সকাল ১০ টার সময় উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন পরিষদে চত্বরে সামাজিক দুরুত্ব বজায় রেখে ইউনিয়নের ২নং ওয়ার্ডের ২২৩ জন কার্ডধারীর মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ সার্বিক তত্ত্ববধানে চাউল বিতরণ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আবু হায়দার, ডব্লিউএফপির প্রতিনিধি মকছুদুল কবির আজাদ, খাদ্য কর্মসূচির ফোকাল পারর্সরমন মাতারবাড়ী রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিকের মোহাম্মদ সিরাজুল ইসলাম , সচিব রশিদ,স্থানীয় মেম্বার মুজিবুর রহমান, জাহেদুল ইসলাম,আব্দু রউফ, সেকুনতাজ প্রমূখ।

