Site icon CPLUSBD.COM

মহেশখালীতে উৎসব মূখর পরিবেশে টিকা নিয়েছেন ৫৪০০ জন

Healthcare worker Caryn Blair administers a Covid-19 vaccine to Nicolas Gonzalez Marcelino at Florida Memorial University Vaccination Site in Miami Gardens, Fla. on April 14, 2021.

হোবাইব সজীব,মহেশখালী:  সারাদেশের ন্যায় মহেশখালীতে শনিবার(৭ আগস্ট) ৮টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় গণটিকা কার্যক্রম শুরু হয়েছে৷

প্রথম দিনে ইউনিয়ন ও পৌরসভায় ৬০০জন করে মোট ৫৪০০জন মানুষকে সফল ভাবে টিকা প্রদান করা হয়৷

সকাল দশটায় উপজেলার কালারমারছড়া ইউনিয়ন পরিষদে এই গণটিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলার ধলঘাটা, শাপলাপুর ও ছোট মহেশখালী, পৌরসভাসহ ৫ ইউনিয়নে গণটিকা কেন্দ্রগুলো পরিদর্শন করেন- মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান, মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই, মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহফুজুল হক।

এব্যাপারে উপজেলা স্ব্যাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মাহফুজুল হক জানান, সরকারের গণটিকা কার্যক্রমে মহেশখালীর মানুষ দারুণ ভাবে সাড়া দিয়েছে৷ উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে ৬০০জন করে ১টি পৌরসভা সহ ৮ ইউপিতে মোট ৫৪০০ জন মানুষকে সফলভাবে টিকা প্রদান সম্পন্ন হয়েছে।

পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ফের ইউনিয়ন পর্যায়ে গণটিকা দেওয়া হবে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত টিকা প্রদান কর্মসূচী থাকবে বলে জানান।