নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে এক দিনেই ৫ করোনা রোগী শনাক্ত, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক

এ.এম হোবাইব সজীব, মহেশখালী: মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে আজ শুক্রবার একদিনেই নতুন করে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে। এর মধ্যে চারজন কালারমারছড়া এবং অন্যজন হোয়ানকের।

মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ জামিরুল ইসলাম গনমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

এ নিয়ে মহেশখালীতে কক্সবাজার জেলার সব্বোর্চ আটজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনা শনাক্তকারী পাঁচজনের বাড়ি হল উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী গ্রামের আব্দুল্লাহ (৩৫),একই ইউনিয়নের বড়ুয়া পাড়া গ্রামের অঞ্জলী বালা(৩৫), চালিয়াতলী গ্রামের হোছাইন সাব্বির(২৮), নয়া পাড়া গ্রামের রিদুয়ান(৩৫), অপর একজন উপজেলার হোয়ানক ইউনিয়নের ডেইল্যাঘোনা গ্রামের হেলাল উদ্দীন (৩০)। করোনা ভাইরাসে আক্রান্তের খবরটি মহেশখালীবাসীর মাঝে ছড়িয়ে পড়লে মুর্হুতের মধ্যে মানুষের আতঙ্কে ছড়িয়ে পড়েছে। প্রথম দিকে করোনা ভাইরাস নিয়ে মানুষ অবহেলা করলে এখন আগের তুলনায় মানুষ সচেতন হয়ে ঘরকুনো হয়ে পড়েছে বলে নির্ভরযোগ্য সূত্র জানাগেছে।

গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে এবং বিকালে পৃথক ১০১ জন সন্দেহভাজন রোগীর টেষ্টে পাঁচজনের করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া যায়। কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানিয়েছে, শুক্রবার দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে প্রথম দফায় ৭২ জন সন্দেহভাজন রোগীর টেষ্টে দুজনের করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া যায়। একই দিন বিকালে আরো ২৯ জনের টেষ্টে পাঁচজনের ‘পজিটিভ’ পাওয়া যায়। সর্বমোট একদিনেই সাতজন রোগীর করোনাভাইরাস শনাক্ত হয়। এরই মধ্যে মহেশখালীর পাঁচজন।

তিনি আরও জানান, করোনা পজিটিভ পাওয়াদের মধ্যে এরা প্রত্যেকেই জেলার বাইরে থেকে এসে করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের অধিকাংশ এসেছেন ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে।