মহেশখালী প্রতিনিধি: মহেশখালীতে কোস্টগার্ড ও মৎস্য অফিস যৌথ অভিযান চালিয়ে অবৈধ ২০টি বিহিঙ্গি জাল ও ৫ হাজার ফিট চরজাল জব্দ করেছে।
আজ ৬ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত টানা অভিযান চালানো হয়।
এ অভিযানে আদিনাথ ও ছোট মহেশখালীর মুদিরছড়ার খালে জাল জব্দ করে গোরকঘাটা ঘাটে পুড়ানো হয়।
অভিযানে নেতৃত্ব দিয়েছেন মহেশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রহমান খাঁন ও কোস্টগার্ড পিও এস, এন ইসলাম।








