নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে খালে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

news in chittagong

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ার পশ্চিমে জামির খালে মাছ ধরতে গিয়ে এক মাছ শিকারির মৃত্যু হয়েছে।

রবিবার বিকালে স্থানীয়রা তার মৃত দেহ উদ্ধার করেন।

নিহত ব্যক্তি হলেন ,কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ির ফকিরঘোনা পাড়ার মো. মিয়ার পুত্র মো. বাকিত উল্লাহ (৩৫)।

তাকে উদ্ধারকারী স্থানীয় জেলে ফারুক ও মো. করিম জানান, জামির খালে সকালে আমরা বেশ কয়েকজন জেলে মাছ ধরতে যায়, দুপুরে খাবার খেতে কুলে ফেরার পথে বাকিত উল্লাহ মৃত দেহ পানিতে ভাসতে দেখা গেলে আমরা দুইজন তাকে উদ্ধার করে তার পিতা মাতার কাছে খবর দিয়।

এদিকে স্থানীয় জেলেরা জানান, জামির খালে প্রতি বছর বছর মানুষ মারা যায় অজ্ঞাত কারনে এটাকে স্থানীয়রা ঢালি বলে থাকে। সেই রকম কিছু হয়েছে তার কপালে।

এদিকে মৃত বাকিত উল্লাহকে দাফন করার জন্য তার বাড়িতে সব প্রস্তুতি সম্পন্ন করলে এই মুহুতে কালারমারছড়া পুলিশ ফাঁড়ির আইসি ঘটনা স্থলে পুলিশ নিয়ে উপস্থিত হয়ে লাশ দাফন না করার জন্য বলেন। কিন্তু তার পরিবারের কোন অভিযোগ না থাকার পরও পুলিশের এহেন আচরণ সাধারন মানুষের কাছে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এই বিষয়ে কালারমারছড়ার পুলিশ ফাড়ির দায়িত্বরত এএস আই জাহাঙ্গির এর সাথে কথা বলতে কবার কল করেও তার সংযোগ পাওয়া যায়নি।