মহেশখালী প্রতিনিধি: মহেশখালীতে গাড়ী ও ছিনতাইকারী চক্রের সদস্য শফিকুল ইসলাম শফি (৩৬), মিজানুর রহমান (৩৪) এবং মোঃ নাছির (২৮) নামে ৩ জনকে আটক করেছে পুলিশ।
২৯ নভেম্বর রবিবার সকাল ১১টার দিকে থানা প্রাঙ্গনে স্থানীয় সাংবাদিকদেরকে প্রেস ব্রিফিংয়ে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার সার্কেল জাহেদুল ইসলাম।
আটকৃত শফিকুল ইসলাম শফি চকরিয়া উপজেলার হারবাং এলাকার বাসিন্দা মো:জাকের হোসেনের পুত্র,
২.মিজানুর রহমান জামালগঞ্জ থানার খান্দাগাও ম এ/পি মহেশখালির শাপলাপুর ষাটমারা এলাকার গিয়াস উদ্দিনের পুত্র এবং মোঃ নাছির উপজেলার মাতারবাড়ী ইউপির লাইল্যাঘোনা গ্রামের বাসিন্দা মৃত জাকির হোছাইনের পুত্র।
এ সময় শফিকুল ইসলাম শফির হেফাজত থেকে একটি লাল রং এর মোটর সাইকেল,মিজানের হেফাজত থেকে একটি কালো রং ইয়ামাহা মোটর সাইকেল এবং আসামী নাছির উদ্দিনের কাছ থেকে ২টি স্মার্ট মোবাইল উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিং কালে উপস্থিত ছিলেন থানার ওসি আব্দুল হাই,পুলিশ পরিদর্শক তদন্ত আশিক ইকবাল,সেকেন্ড অফিসার এসআই মফিদুলসহ থানার অফিসারবৃন্দ।








