নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে ঘুষের টাকাসহ কানুনগো আটক

ঘুষের টাকাসহ মহেশখালী ভূমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো আবদুর রহমানকে আটক করেছে দুদকের একটি দল।

(২৮ অক্টোবর) সোমবার বিকাল সাড়ে ৪ টায় মহেশখালী ভূমি অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দুদকের চট্টগ্রাম বিভাগীয় উপ- সহকারী পরিচালক রিয়াজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবদুর রহমানের কাছ থেকে ঘুষ লেনদেনের ২ লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে।