Site icon CPLUSBD.COM

মহেশখালীতে টমটমের ধাক্কায় কন্যা শিশু নিহত,উত্তেজিত জনতার সড়ক অবরোধ

মহেশখালীতে টমটমের ধাক্কায় কন্যা শিশু নিহত

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী প্রধান সড়কে ব্যাটারিচালিত ইজিবাইকের (স্থানীয় ভাষায় টমটম) ধাক্কায় এক কন্যা শিশু নিহত হয়েছে।

সোমবার(৪ অক্টোবর) আছরের নামাজের পর উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মাতারবাড়ী সাইরারডেইল কয়লা বিদ্যুৎ প্রকল্প সড়কের জালিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই শিশু কন্যাটির নাম রোকেয়া বেগম (৪)। সে মাতারবাড়ী ইউনিয়নের উত্তর সাইরার ডেইল এলাকার মোহাম্মদ ইছিনের কন্যা।

জানাগেছে, ঘটনাস্থলে শিশুটিকে গাড়ী চাপা দিয়ে দ্রুত গাড়ীটি ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।

স্থানীয় ইউপি সদস্য হামেদ হোসেন ও যুবলীগ নেতা রশিদ বলেন, নিহত শিশুটি বাড়ীর পাশে লাগায়ো সড়কের এক পাশে দাঁড়িয়ে ছিল। সে সময় কয়লা বিদ্যুৎ প্রকল্পের ১নং গেইটের দিক থেকে আসা দ্রুতগামী টমটম হঠাৎ পেছন থেকে এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।