নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে টিসিবি’র পণ‍্য বিক্রয় কেন্দ্র পরিদর্শন করলেন আশেক উল্লাহ রফিক এমপি

মহেশখালী প্রতিনিধি: মহেশখালীতে টিসিবি’র ন্যায্য মূল্যের পণ্য বিক্রয় কার্যক্রম ৬ই এপ্রিল বুধবার বিকালে পরিদর্শন করেছেন আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।

এসময় তিনি ক্রেতাদের উদ্দেশ্যে বলেন সরকার নির্ধারিত মুল‍্যের চাইতে কোন পণ্যের দাম বেশী দিবেন না।যদি বেশি চায় সরাসরি প্রশাসনকে অবহিত করবেন প্রশাসন তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি আরো বলেন এই পণ্য কালোবাজারে বিক্রি করার জন্য নয়, সরকার পণ‍্যের মুল‍্য নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নিয়েছে।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ জামিরুল ইসলাম, পৌর মেয়র মকছুদ মিয়া, মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর।