Site icon CPLUSBD.COM

মহেশখালীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালীতে সরকারের চলমান উন্নয়ন প্রকল্পে যেনো কোন ধরনেরর বাধাগ্রস্ত না হয় সেই লক্ষে আইন শৃংখলা বাহিনী প্রতি নিয়ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিক ভাবে অভিযান চালাচ্ছে।

মঙ্গলবার রাতে (২৪ সেপ্টেম্বর) উপজেলার বড় মহেশখালীর পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বাংলা মদ, ইয়াবা ও নগদ টাকা সহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা প্রভাষ চন্দ্র ধর এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়ায় নুর নাহার বুড়ি খাতুন এর বাড়ীতে র্দীঘদিন ধরে মাদক বিক্রির খবর ছিলো পুলিশের কাছে।

একাধিক বার অভিযান চালিয়ে পাহাড়ি এলাকা হওয়ার কারনে তাদের গ্রেফতার করা যায়নি।

মঙ্গলবার রাতে পুলিশ গোপন সংবাদের বিত্তিত্বে অভিযান চালিয়ে উপজেলার বড় মহেশখালী এলাকার পূর্ব দেবাঙ্গা পাড়ার মৃত আব্দুল হাসিমের ছেলে মো. জয়নাল আবেদীন (৩৪) ও আব্দুল মোনাফের স্ত্রী নুর নাহার বুড়ি খাতুন(৪৫) কে আটক করে।

এসময় আরো ৪ জন আসামী পালিয়ে যায়। এসময় তাদের দেহ তল্লাশী করে ২ রাউন্ড কার্তুজ, লাল ও গোলাপী রংয়ের ৫০ পিছ ইয়াবা বডি, ১৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও নগদ ২৩হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়।

এঘটনায় আরো ৪ জনের নাম উল্লেখ্য করে পুলিশ ৬ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারা মামলা দায়ের করেছে।

পুলিশ জানায়, আটক কৃত জয়নালের বিরুদ্ধে হত্যা সহ ৮টি, নুরুনাহার বুড়ি খাতুনের বিরুদ্ধে ২ মামলা রয়েছে।