মহেশখালী প্রতিনিধি: মহেশখালীর দৃষ্টি প্রতিবন্ধী অন্ধ কিশোরী নাহিদা ও তার মায়ের খোঁজখবর নিলেন এবং সহায়তা করলেন মহেশখালীর একদল সাংবাদিক।
১৮ নভেম্বর বুধবার মহেশখালীর বর্ষিয়ান সাংবাদিক দৈনিক আমাদের সময় ও দৈনিক আজাদীর প্রতিনিধি ফরিদ দেওয়ানের বাড়িতে তাঁর সেবা যত্নে চিকিৎসাধীন থাকা নাহিদা ও তার মায়ের সাথে দেখা করেন।
দৃষ্টি প্রতিবন্ধী অন্ধ কিশোরীর বাড়ীতে, দৈনিক বাঁকখালী ও দৈনিক সকালের সময় পত্রিকার মহেশখালী প্রতিনিধি সাংবাদিক রকিয়ত উল্লাহ, অনলাইন নিউজ পোর্টাল টিটিএন এর মহেশখালী প্রতিনিধি কাব্য সৌরভ ও মহেশখালীর সব খবর প্রতিনিধি অসীম দাস গুপ্ত।
এসময় সাংবাদিক রকিয়ত উল্লাহ তার ব্যক্তিগত তহবিল থেকে কিশোরী নাহিদার চিকিৎসা ব্যয়ের নিমিত্তে তার হাতে ১০০০/- টাকার অনুদান দেয়। তারা নাহিদা ও তার মায়ের সাথে একান্ত বৈঠকে তাদের পারিবারিক খোঁজখবর নিতে গিয়ে এই গরিব পরিবারের কিশোরী মেয়ে নাহিদার অন্ধত্ব ও প্রতিবন্ধীতা ছাড়াও নাহিদার মা আছিয়া বেগমের দীর্ঘদিনের গলগন্ড রোগ ও পিঠে টিউমার দেখে হতবাক হয়ে যান। একজন মা কত মমতার অধিকারী হলে নিজের শরীরের দুটি স্থায়ী রোগ নিয়ে ১০/২০ বছর ভোগান্তি পোহালেও নিজের দুঃখ চেপে রেখে বাড়ি বিক্রি করে অন্ধ সন্তানের চোখের আলো ফোটাতে চেষ্টা ও আকুতি জানায়।








