নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে নৌকার বিজয়ী চেয়ারম্যানের গাড়ী বহরে হামলা,আহত ১০

গুলি বর্ষণে পরিস্থিতি থ্মথ্মে

ছবি সিপ্লাসের

মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত নৌকা প্রতীকের চেয়ারম্যান এডভোকেট শেখ কামালের বিজয়ী গাড়ি বহরে শোডাউনে সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকনের সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এতে নৌকার বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর একাধিক কর্মী সমর্থক আহত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার কুতুবজোম ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ কামাল শপথ গ্রহণ শেষে কক্সবাজার থেকে মহেশখালী জেটি ঘাটে পৌঁছলে ইউনিয়ন হাজারো জনতা তাকে ফুলে ফুলে সংবর্ধিত করে।

পরে সবাইকে নিয়ে গাড়ি বহর সহকারে এলাকায় যাওয়ার পথে গতকাল সোমবার বেলা ২ টার দিকে কুতুবজোমের কবির বাজার এলাকায় পৌঁছলে স্বতন্ত্র প্রার্থী খোকনের সমর্থকরা তাঁদের গতিরোধ করে গাড়িতে লাঠিসোঁটা ও দেশীয় অ’স্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় ও ইট পাটকেল নিক্ষেপ করে।

এ সময় ৯ নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার প্রার্থী ছালামত সিকদারের বেশকয়েকটি ডাম্পার ও মোটর সাইকেল ভাংচুর করে স্বতন্ত্র পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা।

এতে ঘটনাস্থলে বেশ কয়েকজন আহত হয় নির্বাচিত শেখ কামালে চেয়ারম্যানের সমর্থকরা।

আহতরা হলেন, স্থানীয় মোহাম্মদ ইসহাক (৪৫), মোঃ ওয়াজেদ(১৩), মোঃ হেলাল(১০), জিকির আলম (৩৪)। এ ছাড়াও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়ায় আরো কয়েকজনের নাম তৎক্ষনাৎ পাওয়া যায়নি।

খবর পেয়ে তাক্ষনিক মহেশখালী-কুতুবদিয়া সহকারী পুলিশ সুপার এএসপি সার্কেল মোহাম্মদ জাহেদুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।

ওই এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে বলে জানান মহেশখালী থানার (ওসি) মোহাম্মদ আব্দুল হাই। ওসি আরও জানান-নির্বাচিত চেয়ারম্যান শোডাউনের একটা গাড়িতে হামলা হওয়ার খবর পেয়েছি। এতে ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন আহত হয়েছে।

অপরদিকে রাত ৭ টার সময় বিজয়ী মিছিল শেষে নবনির্বাচিত চেয়ারম্যান শেখ কামাল ইউনিয়নের কালামিয়া বাজার এলাকায় জনতার উদ্দ্যাশে বক্তব্যকালে প্রতিপক্ষের লোকজন ইউনিয়ের বিভিন্ন প্রান্তে গুলি বর্ষণ কর আতঙ্ক ছড়িয়েছেন। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে কুতুবজোমের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন জানান, আমি এলাকার বাহিরে আছি,আমার এলাকায় খোঁজ খবর নিয়েছি, তবে তিনি এ ধরনের হামলার অভিযোগ অস্বীকার করেন।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থী এডভোকেট শেখ কামাল বিজয় লাভ করেন। ১০ অক্টোবর কক্সবাজার জেলা প্রশাসক শপথবাক্য পাঠ করান। ওই দিন তিনি কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় আসার পথে তার গাড়ি বহরে এ হামলা চালানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here