মহেশখালী প্রতিনিধি: সমবায়ই শক্তি সমবায়ই মুক্তি” এই স্লোগান নিয়ে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের রেজি নং ১৪২২ নয়াপাড়া বৃহত্তর কৃষি সমবায় সমিতি লিঃ অফিস উৎসবমুখর পরিবেশে ফিতা কেটে শুভ উদ্বোধন করেছেন অনুষ্ঠানে প্রধান অতিথি কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ।
বৃহস্পতিবার (১৯ আগষ্ট) বিকাল ৪ টার সময় উপজেলার কালারমারছড়া বাজারের উত্তর পাশে নয়াপাড়া এই উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সুচনা হয়।
উক্ত সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাফেজ জয়নাল আবেদিনের পবিত্র কোরআন তোলায়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে আগত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
নয়াপাড়া সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে অফিস উদ্বোধন অনুষ্ঠানে ওই সমিতির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মাসুদ কুতুবী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা সদস্য নয়ন মনি, ইউপি সদস্য শরিফুল ইসলাম।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন,উক্ত কৃষি সমবায় সমিতি লিমিটেডের উদেষ্ঠা মাস্টার আব্দুল হক, উপদেষ্ঠা আব্দুল আজিজ,সাবেক মেম্বার আহমদুল্লাহ,সাবেক সভাপতি আব্দু রহিম ভূট্টো প্রমূখ।








