নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে পাহাড়ে গাছ কর্তন, বনকর্মীদের অভিযান

মহেশখালী প্রতিনিধি: উপকূলীয় বনবিভাগ চট্টগ্রামের আওতাধীন মহেশখালী উপজেলায় শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা ধুল্ল্যা ছড়ি পাহাড় থেকে বনাঞ্চলের মূল্যবান মাদার ট্রি গর্জন গাছ কেটে বদরখালী পাচার করার অভিযোগ উঠেছে একদল বনদস্যুর বিরুদ্ধে।
উপজেলার শাপলাপুর বন বিটের ধুইল্ল্যা ছড়ি পাহাড়ি এলাকায় বৃহস্পতিবার রাতে ৮/১০ টি গাছ কর্তনের ঘটনা ঘটে। পরে গাছ গুলি স্থানীয় গাছ চোরাকারবারি হাসানের নেতৃত্বে একদল বনখেকোরা পাচার করে পাশ্ববর্তী বদরখালী। গোপন সূত্রে খবর পেয়ে বদরখালী পাচার হওয়ার সময় শাপলাপুর বিট কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে বদরখালীর পার্শ্ববর্তী পুরাতন ঘোনা নামক স্থান থেকে একটি মাদার গাছ গর্জন জব্দ করে বাকি গর্জন গাছ গুলো পাচার হয়ে যায়।
স্থানীয় ও বনবিভাগের অভিযোগ, সংরক্ষিত বনাঞ্চলের এ মূল্যবান গর্জন (মাদার ট্রি) গাছ কেটে সাবাড় করেছে হাসান ও তার সহযোগীরা। এছাড়া প্রতিনিয়ত পাহাড় থেকে মাটি ও বালি পাচার করার ও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
শাপলাপুর বিট কর্মকর্তা ইব্রাহিম রাজীব বলেন, তাক্ষণিক অভিযান চালিয়ে বদরখালী পুরাতনঘোনা থেকে একটি গাছ উদ্ধার করি। তদন্ত করে কে বা কারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।