কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা চালিয়াতলী থেকে বিদেশী পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে কালারমারছড়া ফাঁড়ি পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১১ টার সময় মোহাম্মদ হেলাল উদ্দিন (৩৮) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হেলাল উদ্দিন চালিয়াতলী গ্রামের নুরু প্রকাশ নুরুর ছেলে।
কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এস আই কিশোর বড়ুয়া জানান, মঙ্গলবার রাতে উপজেলার কালারমারছড়া চালিয়াতলী এলাকায় একজন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান নিচ্ছে বলে খবর পাই। পরে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের নির্দেশে দ্রুত ওই এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় বিদেশী পিস্তলসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃত ব্যক্তি একজন অস্ত্রধারী সন্ত্রাসী। এ ঘটনায় বুধবার (৪ মার্চ) তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।








