নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে প্রথম করোনা সনাক্ত ব্যক্তি মুন্সিগঞ্জ ফেরত,এলাকাজুড়ে বিরাজ করছে আতঙ্ক!

মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নে সোমবার(২৭ ই এপ্রিল) একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তিনি মুন্সিগঞ্জ ফেরত তবে কোয়ারাইন্টাইনে ছিলেন।

মাতারবাড়ী ইউনিয়নে করোনা আক্রান্ত ব‍্যক্তি শনাক্ত হওয়ায় পুরো এলাকাজুড়ে বিরাজ করছে আতঙ্ক।

আক্রান্ত ব‍্যক্তির নাম বাহাদুর। তিনি মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ড, উত্তর রাজঘাটের বাসিন্দা।

এই বিষয়ে মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল‍্যাণ কর্মকর্তা ডা. মাহফুজুল হক জানান,“আক্রান্ত ব‍্যাক্তিটি কিছুদিন আগে মুন্সীগঞ্জ হতে এসেছেন এবং এরপর থেকেই মাতারবাড়ি আজিজিয়া মাদ্রাসায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন।গতকাল মাতারবাড়ি ইউনিয়ন হতে ১০ জনের নমুনা সংগ্রহ করা হলে তার রিপোর্টটি পজিটিভ আসে।”

উল্লেখ্য, উপজেলার মাতারবাড়ী সরকারের বিভিন্ন মেগা প্রকল্প হতে যাওয়ায় দেশ-বিদেশের লোকজনের আনাগোনা একটু বেশি অত্র এলাকায়। তাই প্রথম থেকে সাধারণ মানুষকে ঘরে থাকতে সচেতনামুলক প্রচারনা চালিয়ে আসছিলেন স্থানীয় চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ।

এদিকে রাত ১০ টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনা সনাক্ত ব্যক্তিকে রামু আইসোলেশনে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানাগেছে।