এ.এম হোবাইব সজীব,মহেশখালী: হাজার হাজার নেতাকর্মী আর সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন আসন্ন মহেশখালী পৌর নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়া নৌকার মাঝি আলহাজ্ব মকছুদ মিয়া। তাকে ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় বরণ করেছেন মহেশখালী পৌর আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ও হাজার হাজার নেতাকর্মী এবং মহেশখালী পৌরবাসী।
মহেশখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ তথা সরকার দলীয় প্রার্থী হিসেবে “নৌকা প্রতীক” নিয়ে মঙ্গলবার(১৬মার্চ) বিকেলে মহেশখালী জেটিঘাটে পৌঁছলে তাঁকে এ গণসংবর্ধনা দেয়া হয়।
এসময় পৌরবাসী ও দলীয় নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হন বর্তমান মেয়র পৌর আওয়ামী লীগের আহবায়ক মকছুদ মিয়া।

তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা এলাকার উন্নয়ন এবং মানুষের সেবা করার জন্য পৌর নির্বাচনে মেয়র পদে আমাকে আবারও দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি সবার কাছে দোয়া, ভালবাসা আর সার্বিক সহযোগিতা কামনা করছি”।
পরে হাজার হাজার নেতাকর্মী, সাধারণ মানুষ শোডাউন করে গোরকাটা জেটিঘাট থেকে পৌর এলাকার দিকে যাত্রা শুরু করেন। এরপর মকছুদ মিয়ার বহরটি নিয়ে গোরকাটা বাজারে পৌছলে রাস্তার দুইপাশে শত শত লোকজন তাকে স্বাগত জানায়।
উপস্থিত জনতা নৌকা ও উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে নানা শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে উঠে মহেশখালী পৌরশহর।
এসময় মেয়র প্রার্থী মকছুদ মিয়া সাধারণ মানুষকে দুই হাত নেড়ে অভিবাদন জানান।
পরে উৎসুক জনতা সন্ধ্যার ৬ টার সময় পৌর এলাকার গোরকঘাটা বাজার এলাকায় পূর্বনির্ধারিত সংবর্ধনা অনুষ্ঠানে সমবেত হয়।
এ সময় হাজার জনতার উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানটি জনসমুদ্রে রূপ নেয়।
এদিকে গত শনিবার মেয়র প্রার্থী মকছুদ মিয়ান দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার খবর পেয়ে পৌর শহর জুড়ে সাধারণ ভোটার ও তার সমর্থকদের মাঝে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে। অপরদিকে মকছুদ মিয়াকে নৌকা প্রতীক দেয়ায় দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষ বেশ খুশি। তারা অভিমত ব্যক্ত করে বলেন, শেখ হাসিনা মানুষ চিনতে ভুল করেননি। তিনি যোগ্য, তিনিই সবার আগে বুঝতে পারেন অসহায় গরীব দু:খির সেবা কে করতে পারবেন, সেই চিন্তা মাথায় রেখে গণমানুষের নেতা মকছুদ মিয়াকে দলীয় মনোনয়ন দিয়েছেন।
এ জন্যে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও জানান দলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরা।








