মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকায় কাজ করার সময় জিলানি (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা বলে জানা গেছে।
রবিবার (২৩ মে) মাগরিবের পর ঝড়ো হাওয়া ও বজ্রপাতের সময় এ ঘটনা ঘটে।
মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে কাজ করার সময় আকাশ হঠাৎ মেগাচ্ছন্ন হয়ে বৃষ্টিপাত শুরু হয় তখন বজ্রপাতে তার মৃত্যু হয় বলে কয়লা বিদ্যুৎ প্রকল্পে দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
নিহত ব্যক্তি পস্কো লিমিটেডে ডিপার্টমেন্টে সাধারণ ওয়ার্কার হিসেবে ট্যাকনেশিয়ানের কাজ করতেন।








