নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক আহত

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সিএনজি স্টেশন সংলগ্ন জাফর নামে এক ব্যক্তির নির্মাণাধীন মার্কেটের কাজ করতে গিয়ে ৩৩ হাজার ভোল্টেজ এর বিদ্যুৎ তারে জড়িয়ে এক নির্মাণ শ্রমিক মারাত্মকভাবে আহত হয়েছে।

আজ ৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় এ ঘটনা ঘটে।

এসময় উক্ত শ্রমিকের শরীরের বিভিন্ন অংশে ঝলসে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আহত শ্রমিক স্থানীয় মনহাজির পাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ জিয়াবুলের পুত্র মানিক (১৮) । গুরুত্বর আহত মানিক কে ঘটনাস্থল থেকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বিল্ডি কাজের নির্মাণে শ্রমিক ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ীর আইসি এস আই সাখাওয়াত জানান, মাতারবাড়ীর সিএনজি স্টেশন এলাকার একটি মার্কেটে কাজ কাজ করছিলেন আহত শ্রমিক। কাজের একপর্যায়ে তিনি পার্শ্ববতী বিদ্যুতের লাইনে লেগে যায়। এতে ঘটনাস্থলেই তিনি আহত হয়।