নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মহেশখালী: কক্সবাজারের মহেশখালী উপজেলার ইউনুছখালী এলাকার মোহাম্মদ সোহেল (৩০) নামের এক ব্যবসায়ী নিজ বসতভিটায় সুপারি গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

তিনি ইউনিয়নের ইউনুছখালী পশ্চিম পাড়া গ্রামের মৌলানা জিয়াউর করিমের পূত্র।

বুধবার (২৫) আগষ্ট বিকাল ৪ টার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন বিকেলে নিহত সোহেল গাছটি কেটে ফেলতে দায়ের কুপ দিলে গাছের সাথে লাগায়ো বিদ্যুতের তারের সাথে স্পর্শ লাগে। সাথে সাথেই সে লুটিয়ে পড়ে। স্থানিয়রা উদ্ধার করে পাশ্ববর্তী বদরখালী হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহতের চাচা উপজেলা বিএনপি নেতা এখলাছুর রহমান।

তিনি জানান, আজ বৃষ্টির হলে বাড়ির কিছু গাছ কাটার সময় বিদ্যুতের শর্ট লেগে মারা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here