কক্সবাজারের মহেশখালীতে অস্ত্রকারিগরকে আটক করেছে পুলিশ। এসময় বিপুল পরিমান অস্ত্র তৈরীর মালামাল উদ্ধার করে।
সোমবার( ৯ ডিসেম্বর) গভীর রাতে পুলিশ উপজেলার বড় মহেশখালীর বড় কুলাল পাড়ার মৃত মকবুল আহমদের পুত্র পেশাদার অস্ত্র কারিগর উলা মিয়ার (প্রকাশ ভুতাইয়া ৫৫) বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এসময় তার আস্তানা থেকে পুলিশ যে সব মালামাল উদ্ধার করে। তারমধ্যে একটি অর্ধ প্রস্তুতকৃত এলজি, যাহার কাঠের অংশ অনুমান সাড়ে চার ইঞ্চি ও লোহার অংশ অনুমান সাড়ে ৯ ইঞ্চি, দুইটি অস্ত্রের নল, যা লোহার তৈরী লম্বা অনুমান সাড়ে ছয় ইঞ্চি, দুইটি অস্ত্রের অংশ বিশেষ, লম্বা অনুমান সাড়ে আট ইঞ্চি, যাহা লোহার তৈরী, তিনটি অস্ত্রের নল তৈরীর লোহার পাইপ, লম্বা অনুমান ৬ ইঞ্চি, একটি লোহার পাইপ, লম্বা অনুমান ৩৮ ইঞ্চি, একটি ড্রিল মেশিন, লম্বা অনুমান ১৪ ইঞ্চি, যাহার রং লাল, একটি লোহার গোলাকৃতির হাওয়া মেশিন, একটি লোহার ও প্লাষ্টিকের হাতলযুক্ত হ্যাসকো করাত, চৌদ্দটি হ্যাসকো ব্লেড, একটি কাঠের বাটযুক্ত হাতুড়ী, দুইট ষ্টীলের প্লাস, একটি লোহার কাছি, দুইটি লোহার বুরুমং, যাহার মুখ চুচালো, লম্বা অনুমান সাড়ে সাত ইঞ্চি, বিভিন্ন আকার এবং সাইজের রেত, যাহা কাঠের বাটযুক্ত চারটি রেত, দুইটি বাটযুক্ত বাটাইল, বিভিন্ন আকার ও সাইজের পাঁচটি গোল লোহা, বিভিন্ন সাইজের ড্রিল মেশিনের ছিদ্র করার যন্ত্র, লোহার কাটার বাটাইল দুইটি, লোহা ছিদ্র করার যন্ত্র একটি, বিভিন্ন আকার ও সাইজের নাট বল্টু চারটি, স্প্রীট তিনটি, লোহার কাঠের বাটযুক্ত চাকু একটি, যাহা লম্বা অনুমান ২২ ইঞ্চি, কাঠের অংশ ছয় ইঞ্চি, একটি লোহার দা, একটি কাঠ কাটার করাত, যাহা লম্বা অনুমান ১৭ ইঞ্চি, বিভিন্ন আকার ও সাইজের ১৪টি লোহার পাত, ছোট বড় চওড়া পাইপ সাতটি, ছোট একটি কাঠের টুকরা, অনুঃ(৩০০ গ্রাম) বিভিন্ন সাইজের পেরেক, যাহা একটি পলিথিন মোড়ানো, একটি পুরাতন কাপড় দ্বারা মোড়ানো বিভিন্ন সাইজের স্প্রিং পাত, পেরেক কাটার উপকরণ, একটি কার্তুজ উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় মহেশখালী থানার মামলা নং-১০, তারিখ ০৯/১২/২০১৯খ্রিঃ, ধারা- ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯অ/১৯ (ভ) রুজু করা হয়েছে বলে জানান মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর।
এদিকে গত মাসের শেষের দিকে মহেশখালীর কালারমারছড়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে ৯৬ জন অস্ত্র কারিগর আত্মসমর্পণ করার পরও কিভাবে আবারো অস্ত্রকারিগর আটক হলো তা নিয়ে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রয়া সৃষ্টি হয়েছে।








