নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে ভূমিদস্যুদের হাতে আহত রেঞ্জ কর্মকর্তা ইউসুফের মৃত্যু

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে বন বিভাগের অবৈধ দখন ভূমি উচ্ছেদ করতে গিয়ে ভূমিদস্যুদের হামলায় আহত মহেশখালী উপজেলা সহকারী রেঞ্জ অফিসার ইউসুফ (৩২) মারা গেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৬ টা ১০ মিনিটের সময় মারা যান।

তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন মহেশখালী উপজেলা রেঞ্জ অফিসার সুলতানুল আলম চৌধুরী।

উল্লেখ্য,গত ৩০ জুলাই বৃহস্পতিবার মহেশখালী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ইউসুফের নেতৃত্বে একদল বনকর্মী চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের আওতাধীন মহেশখালী রেঞ্জের কেরুনতলী বিটের হোয়ানক ইউনিয়নের করইবুনিয়া নামক পাহাড়ী এলাকায় সংরক্ষিত বন অঞ্চলে অভিযান চালায়। এসময় স্থানীয় ভূমিদস্যু কতৃর্ক সরকারি জমি দখল করে গড়ে তোলা পানের বরজ নির্মাণে বাঁধা দেয় বন কর্মিরা।

ভূমিস্যুদের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে অভিযান চালাকালীন সময়ে ভূমিদস্যুরা জোটবদ্ধ হয়ে বন কর্মিদের উপর অতর্কিত হামলা চালায়। এতে বনকর্মীরা নিজেদের আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।

এতে নাটকীয়ভাবে কেবল সহকারী রেঞ্জ কর্মকর্তা ইউসুফ উদ্দিনকে গুরুতর জখম করা হয় বলে বিভিন্ন সোস্যাল মিডিয়ায় চাউর হয়েছে। বাকি দুইজন বনকর্মী নামে মাত্র আহত হয় বলে নিহতের পারিবারিক সূত্রে দাবি উঠেছে। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।