কক্সবাজারের মহেশখালীতে বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পঁচা বাসি উপকরন দিয়ে রুটি ও ময়লা যুক্ত পানি রাখার দায়ে দুইটি প্রতিষ্টানকে ২১হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
বৃহষ্পতিবার ১৯ সেপ্টেম্বর দুপুরে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় উপজেলার গোরকঘাটা বাজার, থানা ও হাসপাতাল এলাকার সিকদারপাড়ার মদিনা ফুডস এর মালিক রহমত উল্লাহ’র বেকারীতে পঁচা, বাসি উপকরন দিয়ে রুটি জাতীয় খাবার তৈরির দায়ে ২০ হাজার টাকা এবং হাসপাতাল এলাকার চায়ের দোকানদার আব্দুল হাকিম সওদাগরকে ময়লা যুক্ত পানি ও অপরিছন্নতার দায়ে ১হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
জনস্বাস্থ্য ক্ষতি হয় এধরনের খাবার তৈরি ও পরিবেশন না করতে ব্যবসায়ীদের প্রতি হুশিয়ারী দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় হাসপাতালের সেনেটারী ইন্সপেক্টর রূপম কান্তি পাল, মহেশখালী থানার এসআই শাহ জাহানসহ পুলিশের ফোর্স সাথে ছিলেন।

