নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে মাস্ক না পরায় ১২জনকে ৭,৯০০ টাকা জরিমানা

ctg news

মহেশখালী প্রতিনিধি: করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরা নিশ্চিত করা, রমজান মাসকে সামনে রেখে বাজার মনিটরিং করাসহ সরকারের নির্দেশনার প্রেক্ষিতে মাস্ক পরিধান নিশ্চিত করতে মহেশখালীতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।

মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমান আদালত এসময় ১২ জনকে ৭৯০০ টাকা জরিমানা করেন।

বুধবার(৩১ মার্চ) উপজেলার গোরকাটা জেটিসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহাফুজুর রহমান।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “সরকারী-নির্দেশনা প্রেক্ষিতে সাধারণ মানুষকে করোনা ভাইরাস বিষয়ে সচেতন করতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করছে। তবে জরিমানার চেয়ে সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।