নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে শাপলাপুর ঘুমন্ত অবস্থায় ছেলেকে হত্যা, পিতাসহ আটক ২

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জামিরছড়ি এলাকায় জেল ফেরত ডাকাতি ও নারী নির্যাতন মামলার আসামী ডাকু আলতাফ হোসেন ১০/১২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী নিয়ে ঘুমন্ত অবস্থায় ঘরের দরজা ভেঙে বাড়ীতে প্রবেশ করে এলোপাতাড়ি দায়ের কোপে নিজের সন্তানকে হত্যা করেছে।

এসময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করে। বাঁধা দিতে গেলে নারী পুরুষসহ চারজনকে গুরুতর জখম করে। এসময় ২ জন মহিলার হাতে কব্জি কেটে দিয়েছে সন্ত্রাসীরা।

জানাগেছে, নিজ সন্ত্রাসী পিতার হাতে আপন ছেলে খুন হওয়ার হৃদয়বিদারক ঘটনায় নাড়া দিয়েছে এলাকাবাসীকে। এলাকাবাসী নিহত মোহাম্মদ মোহাম্মদ জোবাইর (৩৬) কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানিয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিলে অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষনিক চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আহতরা হলেন,একই পরিবারের মোহাম্মদ ফয়সাল (২৮), জন্নাত আরা (৫৫), শামিমা (১৭), জুনু বেগম (৩৫)।

সোমবার(১১ মে) রাত ১ টার সময় উপজেলার শাপলাপুর জামিরছড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পর ভোর সকালে পুলিশ শাপলাপুর ঘটনাস্থলে অভিযান চালিয়ে ঘাতক পিতা আলতাফ ও তার সৎ ভাই টিপুকে গ্রেফতার করেছে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পারিবারিক বসতটবিটার জায়গার তুচ্ছ ঘটনার জের ধরে নিহতের পক্ষ থেকে এর আগের হামলার শিকার হলে প্রতিকার চেয়ে মহেশখালী থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ বিষয়টি তেমন আমলে নেয়নি। শুরু করেন গড়িমসি কালক্ষেপণ। যার কারণে হত্যার মত ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল নিহতের পরিবারের। অপরদিকে অভিযোগ দায়ের করার পর ক্ষিপ্ত হয়ে অবৈধ অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালিয়ে মৃত্যু নিশ্চিত করার মত ঘটনা ঘটিয়েছেন ওই পাষন্ড সন্ত্রাসী পিতা। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে স্থানিয় লোকজন জানিয়েছেন।

মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুল হাই বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযাগে দুইজনকে আটক করেছে পুলিশ। অন্যান্যদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।