নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকসহ আটক ২

মহেশখালীতে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটায় শিক্ষার্থীদের গোপন পিন পরিবর্তন করে সরকারের দেয়া উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকসহ দুইজনকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। এ সময় তাদের নিকট থেকে নগদ ৬৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

রবিবার সকালে দুই শিক্ষককে আটক করা হয়েছে।

তারা হলেন- কুতুবজোম তাজিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আবু ফয়সাল মোহাম্মদ রাশেদ (২৪) এবং স্থানীয় বাজারের মোবাইল ব্যাংকিং এজেন্ট মোহাম্মদ নাসির উদ্দিন (২২)। তারা দুইজন পারস্পরিক যোগসাজসে কোমলমতি শিক্ষার্থীদের মোবাইল একাউন্টের টাকা আত্মসাত করে।

মহেশখালী থানার ওসি মোহাম্মদ আবদুল হাই বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত উপবৃত্তির টাকা প্রদান করছে সরকার। একটি নির্দিষ্ট গোপন পিন নাম্বারে সেই টাকাগুলো পৌঁছে দেয়া হয়। এখানে শিশু, শিশুর পিতা-মাতার আবেগ জড়িত রয়েছে। কিন্তু কোমলমতি শিশুদের টাকাগুলো আত্মসাতের ফন্দি করে একটি চক্র। তাদের দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে নগদ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আরোও কিছু টাকা তাদের মোবাইলে থাকতে পারে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি