নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে সংর্ঘষে নারীসহ আহত-৩, অস্ত্রসহ আটক-২

কক্সবাজারের মহেশখালী সোনাদিয়ায় দুই গ্রুপের সংর্ঘষে নারীসহ ৩জন আহতের ঘটনায় অস্ত্রসহ ২জন আটক করেছে পুলিশ। এছাড়াও আটককৃদের কাছ থেকে গুলি ও রাম দা উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, সোনাদিয়া পশ্চিম পাড়ার সিরাজ মিয়ার পুত্র রফিক এবং দক্ষিন পাড়ার আলমের মধ্যে র্দীঘদিনের বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে সোমবার রফিকের লোকজনের উপর হামলা চালায় আলমের গ্রুপ।

পরে স্থানীয়রা জড়ো হয়ে তাদের আটক করে রাখে এবং পরে পুলিশের কাছে সোর্পদ করে। আটককৃতরা হলেন, কুতুবজোমের চরপাড়া গ্রামের ইসহাক মিয়া পুত্র গুরা মিয়া (৩০) ও অপরজন সোনাদিয়া পশ্চিম পাড়ার মৃত আনোয়ার পাশার পুত্র আব্দুরশুক্কর (৪০) ।

পশ্চিম পাড়ার যুবক একরাম জানান, আহত রফিকের ভাই শফিকের সঙ্গে সোনাদিয়ার আলম থেকে টাকার লেনদেন ছিল । উক্ত টাকা নিয়ে বেশ কিছুদিন ধরে উভয়ের মধ্য বাকবিতন্ডা চলে আসছিল।

সর্বশেষ ২৮ অক্টোবর সোনাদিয়া পশ্চিম পাড়ায় ভাড়াটে অস্ত্রধারী নিয়ে রফিকের উপর হামলা করে গুরুতর আহত করে। এ হামলায় রফিকসহ তার মা বুড়ি খাতুন(৫০) ভাই শফিক ও আহত হয়। স্থানীয়রা আহত রফিককে প্রথমে কক্সবাজার পরে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেছে। তার অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।

ঘটনার সতত্যা স্বীকার করে ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।