নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী উদযাপন

মহেশখালী প্রতিনিধিঃ জাতীয় পার্টির প্রতিষ্টাতা চেয়ারম্যান,সাবেক সফল রাষ্ট্রপতি প্রয়াত আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী উদযাপন করেছে মহেশখালী উপজেলা জাপা।

মঙ্গলবার (১৪জুলাই) সকাল ১০টায় মহেশখালী আদালত সড়কের হোটেল আল আমিন মিলনায়তনে প্রবীণ জাতীয় পার্টির নেতা আমির আলীর সভাপতিত্বে প্রথম মৃত্যু বাষিকী ও দোয়া মাহাফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় সেচ্ছা সেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহাবুব আলম।

এ সময় উপস্থিত ছিলেন পৌর জাতীয় পার্টির সহ সভাপতি মাওলানা আলী আহাম্মদ, উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদের সাকা,পল্লীবন্ধু পরিষদ মহেশখালী উপজেলা আহবায়ক আবুল বশর পারভেজ,পৌর জাতীয় পার্টির সদস্য আলতাজ মাঝি প্রমুখ।

আলোচনা সভা শেষে পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের জন্য জান্নাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মহেশখালী উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এনামুল হক।

আলোচনায় জাতীয় পার্টির চেয়ারম্যান এর কর্মময় জীবনে জনকল্যানে করে যাওয়া বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে আলোচনা ও স্মৃতি চারণ করেন। তার শাসন আমলে প্রতিষ্টিত জনগুরুত্বপূর্ন স্থাপনা গুল যেন সদকায়ে জারিয়া হিসাবে যুগ যুগ সচল থাকে ও এরশাদের আত্মার শান্তি কামনা করেন।