Site icon CPLUSBD.COM

মহেশখালীতে স্বাস্থ্যবিধি অমান্য করায় ২১ জনকে জরিমানা

মহেশখালী প্রতিনিধি: লকডাউনের চতুথ দিনে স্বাস্থ্যবিধি অমান্য করায় ২১ জনকে ৪৮’শ টাকা জরিমানা করেছে মহেশখালী উপজেলা ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ জুলাই) বিকাল ৫ টার সময় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী ও মহেশখালী ব্রীজের পাশের এলাকায় চৌকি বসিয়ে এই অভিযান চালানো হয়।

মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহফুজুর রহমান নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ইউএনও এডিল্যান্ডের যৌথ অভিযানে ওই এলাকায় ২১ জনকে মোট ৪৮’শ টাকা জরিমানা করেছেন।

এসময় মাস্কবিহীন লোকজনের মাঝে মাস্ক বিতরণ এবং স্বাস্থ্যবিধি মানতে লোকজনকে সচেতন করা হয়। অভিযানকালে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের কর্মচারী ও বিজিপি,পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন। এসময় ইউএনও মোহাম্মদ মাহফুজুর রহমান ও এসিল্যান্ড সাইফুল ইসলাম সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় ও স্বাস্থ্য সুরক্ষা উপেক্ষার দায়ে জনসাধারণকে এ জরিমানা করেন।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান জানান, সকাল থেকে রাত পর্যন্ত আমরা জনসচেতনতার লক্ষ কঠোরভাবে অবস্থানে রয়েছি। অহেতুক কেউ বের হলে সাথে সাথেই ব্যবস্থা নিচ্ছি। জরিমানার চেয়ে জনগণকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।