নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে হতদরিদ্র কর্মহীন ও শ্রমজীবী মানুষের মাঝে কালারমারছড়া নবদূত যুব উন্নয়ন ক্লাবের ত্রাণ বিতরণ

এ.এম হোবাইব সজীব,মহেশখালী: মহেশখালী উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান কালারমারছড়া নবদূত যুব উন্নয়ন ক্লাব এর পক্ষ থেকে চলমান করোনা মহামারিতে হতদরিদ্র কর্মহীন শ্রমজীবি মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।

উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোঃশাহঘোনা,ফকিরজুমপাড়া,অফিসপাড়া,ছামিরাঘোনা,নাপিতপাড়া,নয়াপাড়া,নোনাছড়ি ও আঁধারঘোনা গ্রামে হতদরিদ্র কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

১১ মে (সোমবার) দুপুর ২ টার সময় সামাজিক দুরুত্ব বজায় রেখে নবদূত ক্লাবের পরিচালক মাস্টার শফিউল আলমের উপস্থিতিতে কালারমারছড়া করোনায় গৃহবন্দি,কর্মহীন,অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে ১ম ধাপে এই ত্রান বিতরণ করা হয়।

এসময় স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক সহ ক্লাবের সিনিয়র সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণে অংশ গ্রহণ করেন মোঃ আলাউদ্দীন, মোরশেদ, কামরুল হাসান, মোঃ আলী, মোঃ জসিম উদ্দিন প্রমূখ।

কালারমারছড়া নবদূত যুব উন্নয়ন ক্লাবের সাংগঠনিক সম্পাদক এসএম এরফানুল হক তারেক ও সহ-সাংগঠনিক সম্পাদক মুনতাসির মামুন এক প্রতিক্রিয়ায় বলেন,  আমাদের ক্লাবের পরিচালক  মাস্টার শফিউল আলমের আন্তরিকতায় ক্লাবের পক্ষ থেকে হতদরিদ্র কর্মহীন ও শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।  এটা আমাদের ক্লাবের জন্য মাইলফলক হয়ে থাকবে।