নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলার কুতুবজোমে পুলিশ অভিযান চালিয়ে ১০বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে।

সোমবার বিকাল ৩টার সময় উপজেলার কুতুবজোম ইউনিয়নের পুর্বপাড়ায় গোপন সংবাদে ভিত্তিতে মহেশখালীর থানার ওসির দিক নির্দেশনায় তদন্ত ওসি আশিক ইকবালের নেতৃত্বে এসআই নুরুন্নবী টিপু, এএসআই মোঃ জাহিদ হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী হল কুতুবজোমের পূর্বপাড়ার একে ফজলুল হকের পূত্র মোঃ শামসুল আলম।

মহেশখালী থানার ওসি আব্দুল হাই বলেন,পুলিশের চলমান অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।