নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে ১২৬ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালী থানা পুলিশের অভিযানে ১২৬ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর এর নেতৃত্বে এসআই একে এম নুরুল হক হাওলাদার, এ.এস আই জহিরুল হক সঙ্গীয় ফোর্স ২৭ ডিসেম্বর রাতে ওয়ারেন্ট তামিল,অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে রাত অনুমান ১০ ঘটিকার সময় শাপলাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মিটাছড়ি এলাকায় অভিযান চালিয়ে মোঃইসমাইল মিয়া (২৩) ও মির কাশেম প্রঃগুরা মিয়া (১৯) নামে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

এসময় তার হেফাজত থেকে ১২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ীরা হলেন শাপলাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মিটাছড়ি এলাকার সিরাজ মিয়া পুত্র মোঃইসমাইল মিয়া (২৩) ও মোস্তাক মিয়া পুত্র মির কাশেম প্রঃগুরা মিয়া (১৯) বলে জানা গেছে। উক্ত ঘটনায় মহেশখালী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার ইয়াবা ব্যবসায়ী।তাদের ভয়ে এলাকার নিরীহ লোকজন প্রতিবাদ করার সাহস পায় না। আসামীদেরকে গ্রেপ্তারের সংবাদ এলাকায় প্রকাশ পাইলে স্থানীয় লোকজন স্বস্তির নিশ্বাস ফেলে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হচ্ছে।